ক্লাস শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ২০টি বিভাগে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী আনুষ্ঠানিকভাবে ক্লাসের উদ্বোধন করেন। তিনি প্রতিটি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. আনোয়ারুল ইসলাম, প্রক্টর আওয়াল কবির, প্রকৌশল অনুষদের ডিন সাইফুল ইসলাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন কামরুজ্জামান ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ।