প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহার ১৮ দিনের ছুটি শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ শনিবার খুলে দেওয়া হচ্ছে। কাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় সূত্র জানায়, শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে সব বিভাগের ক্লাস-পরীক্ষা, আবাসিক হল এবং দপ্তরগুলো ৭ অক্টোবর থেকে ছুটি ঘোষণা করা হয়। আজ শনিবার থেকে আবার বিশ্ববিদ্যালয়ের দপ্তরগুলো এবং সকাল ১০টা থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়ার কথা রয়েছে। কাল রোববার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা চালু হওয়ার কথা রয়েছে।