প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ওই দিন পরিচিতিমূলক (ওরিয়েন্টেশন) ক্লাসের আয়োজন করা হয়েছে। চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সহ-উপাচার্য, রেজিস্ট্রার, সব ডিন, বিভাগীয় প্রধান এবং হল প্রাধ্যক্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গত বৃহম্পতিবার বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রথম বর্ষের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে বিস্তারিত তথ্য চুয়েটের ওয়েব ঠিকানায় পাওয়া যাবে।