ক্লাস শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস ২৩ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকা থেকে ১৭ ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম শুরু হবে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।