প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি নতুন শিক্ষার্থীদের ক্লাস ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার প্রথমবর্ষে ছয়টি অনুষদে প্রায় ১ হাজার ২০০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নবীনবরণের পর ক্লাস শুরু হয়। তবে কবে নাগাদ নবীনবরণ অনুষ্ঠিত হবে, তা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। আগের ঘোষণা অনুযায়ী, গত ৮ জানুয়ারি নবীনবরণ ও ১১ জানুয়ারি ক্লাস শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা স্থগিত করে।