ক্লাস শুরু ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ১৫ মার্চ শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্যসচিব মো. মজিবুর রহমান মজুমদার গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। এ বছর বিদ্যালয়ের ১৭টি বিভাগে ৯১০ জন শিক্ষার্থী ভর্তি হন। এ ব্যাপারে উপাচার্য মো. আলী আশরাফ জানান, অবরোধ-হরতাল না থাকলে আরও আগে নতুন শিক্ষাবর্ষের ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করে ক্লাস শুরু করা যেত।