ক্লাস শুরু ১৮ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১৮ মার্চ। একই দিন সকাল সাড়ে ১০টায় চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রথম বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি ক্লাস (ওরিয়েন্টেশন) অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার চুয়েট কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়।