ক্লাস শুরুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনার্স (সম্মান) পরীক্ষা শেষ করার পরপরই মাস্টার্সের (স্নাতকোত্তর) ক্লাস শুরুর দাবিতে গতকাল শনিবার অবস্থান ধর্মঘট করেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। শিক্ষার্থীদের কর্মসূচির পরিপ্রেক্ষিতে ১৫ মে থেকে মাস্টার্সের ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন পাঁচ শতাধিক শিক্ষার্থী। কলেজের অধ্যক্ষ ইফ্ফাত আরা বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবি তুলেছেন, সেটা যুক্তিসংগত। তাই তাঁদের দাবি মেনে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছি। পরে উপাচার্যের অনুমোদন নিয়ে নেব।’