ক্লাস হয়নি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে গতকাল অধিকাংশ ক্লাস হয়নি। পরিবহন ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলেনি। ফলে ঢাকায় বসবাসকারী শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে পারেননি। ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে ক্লাস নিতে আসেন এমন অধিকাংশ শিক্ষক বিশ্ববিদ্যালয়ে আসতে পারেননি। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোয়াইব রহমান বলেন, বিভাগের অধিকাংশ শিক্ষক ঢাকা থেকে আসেন। তাঁরা আসতে না পারায় পূর্বনির্ধারিত কোনো ক্লাসই হয়নি। সহকারী রেজিস্ট্রার (পরিবহন কার্যালয়) মো. ইব্রাহীম বলেন, ক্ষয়ক্ষতি হতে পারে এমন আশঙ্কায় কোনো বাস না চালানোর সিদ্ধান্ত ছিল।