প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উপাচার্যের আহ্বানে গতকাল রোববার থেকে প্রায় সব বিভাগেই ক্লাস শুরু হয়েছে। তবে আন্দোলনকারীদের একটি অংশের কারণে দুটি বিভাগে ক্লাস হয়নি।এক শিক্ষার্থীর ফলাফল জালিয়াতির কারণে উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর পদত্যাগের দাবিতে ৭ ফেব্রুয়ারি থেকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে সরকারদলীয় বঙ্গবন্ধু পরিষদ ও ছাত্রলীগের সমর্থনে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আন্দোলন চলার পর ১৪ ফেব্রুয়ারি রুটিন অনুযায়ী ক্লাস-পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য সিরাজুল করিম চৌধুরীর সঙ্গে ছাত্রদের ফলপ্রসূ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।