ক্লিংকারবাহী জাহাজ থেকে আট হাজার বিয়ার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে ক্লিংকারবাহী জাহাজ থেকে আট হাজার ৩০৪টি বিয়ার উদ্ধার করেছেন কাস্টম হাউসের রপ্তানি বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল বুধবার সন্ধ্যায় বন্দরের বহির্নোঙরে সিমেন্টবাহী জাহাজ এমভি ফ্রেন্ডলি ফ্যালকন থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়। ঘোষণা ছাড়াই এসব পণ্য জাহাজে রাখা হয়েছিল।কাস্টম হাউসের রপ্তানি বিভাগের কমিশনার মো. জামাল হোসেনের নির্দেশে এই অভিযান চালানো হয়। এ অভিযানে নৌবাহিনীর সদস্যরাও অংশ নেন।কাস্টমস কর্মকর্তারা বলেছেন, এসব বিয়ারের স্থানীয় বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। বিক্রির উদ্দেশ্যে এসব বিয়ার আনা হতে পারে। কিন্তু চোরাকারবারীদের সঙ্গে দরদামে বনিবনা না হওয়ায় তা ফাঁস হয়ে যায়।