ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে শুরু হয়েছে স্যাভলন-ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টার মিলনায়তনে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে পরিচ্ছন্নতাবিষয়ক এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো
জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে শুরু হয়েছে স্যাভলন-ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টার মিলনায়তনে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে পরিচ্ছন্নতাবিষয়ক এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ছবি: প্রথম আলো

জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে শুরু হয়েছে স্যাভলন ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন। রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে মিলনায়তনে আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিচ্ছন্নতাবিষয়ক এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রথম আলোর সহযোগী সম্পাদক, কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, ‘নাগরিকদের ৯০ ভাগের সচেতনতার অভাবে ঢাকা এত নোংরা। নগরবাসীর অনেকেই জানে না যে রাস্তায় থুতু, কলার খোসা, সিগারেটের অংশ ইত্যাদি ফেলা ঠিক না। আবার ঠিকভাবে আহ্বান করলে দেশের মানুষ সাড়া ঠিকই দেয়। খাবার স্যালাইন ব্যবহার, স্যানিটারি ল্যাট্রিনের ব্যবহার, টিকা এসব ক্ষেত্রে আমরা জনগণের সাড়া দেখতে পাই।’

নিজে পরিষ্কার থাকলে দেশটাও পরিষ্কার থাকবে, এমনটা উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘এখনই উপযুক্ত সময় ডাক দেওয়ার। আমরা যদি সঠিকভাবে আবেদন করতে পারি তাহলে দেশের মানুষ শুনবে। সবাইকে আহ্বান করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। পাশাপাশি নিয়ম মেনে চলতে হবে। আগে নিজেকে বদলাতে হবে। যদি নিজে পরিষ্কার থাকি, তাহলে দেশটাও পরিষ্কার হবে।’

সংবাদ সম্মেলনে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর বলেন, ‘ময়লা আবর্জনা ফেলতে ডাস্টবিনের যে কোনো বিকল্প নেই, এটি প্রচারের মাধ্যমে জনগণের মানসিকতাকে উদ্বুদ্ধ করতে চাই। স্যাভলন-ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন নতুন এক দিকের উন্মোচনের আশ্বাস নিয়ে আসবে, যা নিশ্চিত করবে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ।’

সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ‘চলো গড়ি জীবাণুমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে স্যাভলন-ক্লিন বাংলাদেশ প্রচারণা সারা বছর ধরে চলবে। এর অংশ হিসেবে দেশের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাঝে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত স্যানিটেশনসহ পরিষ্কার-পরিচ্ছন্নতাবিষয়ক ক্যাম্পেইন চালানো হবে।