ক্লিনিক উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে ডায়াবেটিক সমিতির ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে তারাগঞ্জ পুরাতন দাতব্য চিকিৎসালয়ে ওই ক্লিনিকের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী। এ উপলক্ষে সেখানে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে সমিতির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও গোলাম মওলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ জাহান, সমিতির সহসভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি