ক্লিনিক থেকে নবজাতক চুরি পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলায় একটি বেসরকারি ক্লিনিক থেকে এক নবজাতক চুরির ঘটনায় স্থানীয় লোকজন ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। দুই ঘণ্টা পর নবজাতককে পাশের গ্রাম থেকে উদ্ধার করা হয়। গত বুধবার সন্ধ্যায় বাঘা উপজেলা সদরে অবিস্থত ফাতেমা ক্লিনিকে এই চুরির ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা পৌর এলাকার গাওপাড়া মহল্লার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী আজমিরা বেগমের প্রসব বেদনা উঠলে তাঁকে গত বুধবার ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি কন্যাসন্তান হয়। এরপর নবজাতকটি আজমিরার খালা জবেদা খাতুনের কাছে ছিল। সন্ধ্যা ছয়টার দিকে এক নারী নবজাতকটিকে চিকিৎসা দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে নিয়ে যান।জবেদা জানান, চিকিৎসক পরিচয় দিয়ে তাঁর কাছে থেকে নবজাতককে নিয়ে যাওয়া হয়। তিনিও সরল বিশ্বাসে দিয়েছেন। পরে নবজাতককে আর ক্লিনিকে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ক্লিনিকের ব্যবস্থাপক শাহীন আলম জানান, অস্ত্রোপচারের পর নবজাতককে তার আত্মীয়স্বজনের কাছেই দেওয়া হয়। নবজাতকটি হারানোর পরে তারা কান্নাকাটি শুরু করলে চারদিকে হইচই পড়ে যায়। কোন নারী একে নিয়ে গেছেন, তা তারাও জানে না।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নবজাতক চুরির ঘটনায় অভিভাবকেরা থানায় কোনো অভিযোগ দেননি।