প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতক পৌর শহরের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) স্কুলছাত্র মনোজিত দাসের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ও তিন চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলাটি করা হয়।
মামলায় জাবা মেডিকেল সেন্টার নামের ওই ক্লিনিকের মালিক জাহাঙ্গীর আলম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিন চিকিৎসক সমীরণ চন্দ্র দাস, আবদুল্লাহ আল হেলাল ও মইনুল ইসলাম ওরফে ডালিমকে আসামি করা হয়েছে।