ক্লিনিক মালিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের মহিমা ক্লিনিকের মালিক মোস্তফা কামালকে (৩৫) গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ওই ক্লিনিকের এক নারী সুপারভাইজারকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রয়েছে। গত ২২ এপ্রিল ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির না হওয়ায় বিচারক মুহাম্মদ জাকারীয়্যা গত বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল শুক্রবার পুলিশ মোস্তফা কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। l