ক্লিনিক মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়ার জননী সার্জিক্যাল ক্লিনিকের মালিক রবি হালদারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। ক্লিনিক ব্যবসার আড়ালে মাদক ব্যবসার অভিযোগে উপজেলা সদরের বাগান উত্তরপাড় এলাকা থেকে গত মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগে রাত আড়াইটার দিকে ওই ক্লিনিকের পাশে ইয়াবা বড়িসহ বাগান উত্তরপাড় মহল্লার কাইউম শেখ (৩০) ও রুহুল মোল্লাকে (২৩) আটক করা হয়। তাঁদের কাছে তথ্য পেয়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে রবিকে গ্রেপ্তার করে পুলিশ।