প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্রোপচারের সাড়ে তিন মাস পর বরিশালে এক নারীর পেট থেকে গজ বের করার ঘটনার বিষয়ে ব্যাখ্যা জানাতে পটুয়াখালীর বাউফলের নিরাময় ক্লিনিকের মালিক, পটুয়াখালীর সিভিল সার্জন ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১ আগস্ট তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ গতকাল স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
‘সাড়ে তিন মাস পর পেট থেকে বের হলো গজ!’ শিরোনামে ২২ জুলাই প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহিদ উল্লা।
পরে মো. শহিদ উল্লা প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় কেন সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।