ক্লিনিক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের খানপুর ইউনিয়নের প্রয়াগপুর কমিউনিটি ক্লিনিক সংস্কারের দায়িত্ব নিয়েছে এলাকাবাসী। ১৮ বছর আগে নির্মিত কমিউনিটি ক্লিনিকের ভবনের রং ও নলকূপ নষ্ট হয়ে গেছে। সীমানাপ্রাচীরও নির্মাণ করতে হবে। কিন্তু সরকারি বরাদ্দ না পাওয়ায় কমিউনিটি ক্লিনিকের পরিচালনা কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম এলাকাবাসীর সাহায্য চান। গতকাল সোমবার রতনপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির আয়োজনে সমাবেশে এলাকাবাসী ক্লিনিকটির সংস্কারের জন্য অর্থ দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী ক্লিনিকের সীমানাপ্রাচীর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।