ক্লিনিক সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় এলাকায় গতকাল বুধবার দুপুরে একটি ক্লিনিকে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনবিহীনভাবে ক্লিনিক স্থাপন, ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জাম না থাকার অভিযোগে আদালত প্রশান্ত হেলথ কেয়ার ক্লিনিক নামের ওই ক্লিনিকটি সিলগালা করে দেন। জরিমানা করা হয় পাঁচ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা ইসলাম জানান, ‘আমরা ক্লিনিকে গিয়ে দেখি একজন গর্ভবতী রোগীকে এক নারী পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। তিনি ক্লিনিকের চিকিৎসক বা সেবিকা কিছুই নন। ক্লিনিকে কোনো চিকিৎসক ও সেবিকা ছিলেন না।’