ক্লিনিক সিলগালা, মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় ‘নিউ জনসেবা’ নামের একটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের কারণে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম আজ মঙ্গলবার দুপুরে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক প্রতিষ্ঠা করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ক্লিনিকে কোনো সুনির্দিষ্ট চিকিৎসক নেই এবং অপারেশন থিয়েটারের পরিবেশও খুবই নোংরা।

ফারজানা খানম বলেন, বেসরকারি প্র্যাকটিস ও ক্লিনিক অধ্যাদেশ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।

মোবাইলে ফোনে যোগাযোগ করা হলে সিরাজুল ইসলাম দাবি করেন, তাঁর ক্লিনিকে নিয়মিত একজন ও অনিয়মিত একজন চিকিৎসক রয়েছেন। অস্ত্রোপচারের রোগীর কোনো তালিকা না থাকায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।