ক্লিনিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা পরিবেশে অস্ত্রোপচার, মূল্যতালিকা না টাঙানো এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে টাঙ্গাইলের সখীপুরের তিন ক্লিনিক মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী হাকিম এস এম রফিকুল ইসলাম ক্লিনিকগুলোতে অভিযান চালান। এর মধ্যে উপজেলা সড়কের আল ইহসান জেনারেল হাসপাতালকে পাঁচ হাজার, সখীপুর-ঢাকা সড়কের গ্রিন লাইফ ক্লিনিককে পাঁচ হাজার এবং একই সড়কের জনতা ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।