ক্লিনিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের তিনটি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নির্বাহী হাকিম এস এম মুনিম লিংকনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। দুপুরে শহরের সার্জিকেয়ার ক্লিনিক, আইডিয়াল ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম ও নিউ সুন্দরবন ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে র‍্যাব-৮-এর সদস্যরা অভিযান চালান। এ সময় ক্লিনিকগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং অস্ত্রোপচারকক্ষ অপরিষ্কার থাকায় প্রতিটি ক্লিনিককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।