ক্লিনিকে ভুল চিকিৎ সায় মৃত্যুর অভিযোগ মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎ সার কারণে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে থানায় মামলা করার পর পুলিশ গতকাল রোববার বেলা ১১টার দিকে ওই ক্লিনিকের মালিক এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামিরদি ইউনিয়নের মাধবপুর গ্রামের শেখ এলাহির স্ত্রী হাজেরা বেগম (৪৭) ২৪ জুলাই পেটে ব্যথা নিয়ে মনসুরাবাদ এমদাদ মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি হন। ওই ক্লিনিকের চিকিৎ সক এম কে জামান পরীক্ষা-নিরীক্ষার পর জানান, তাঁর অ্যাপেন্ডিসাইড অপারেশন করাতে হবে। গত শনিবার সকালে ওই ক্লিনিকেই অস্ত্রোপচার করা হয় এবং বিকেলে রোগী মারা যান।ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, শেখ এলাহি বাদী হয়ে গতকাল সকালে ভাঙ্গা থানায় ওই ক্লিনিকের মালিক এম এ মান্নান ও চিকিৎ সক এম কে জামানকে আসামি করে মামলা করেন। ক্লিনিকের মালিক এম এ মান্নান বলেন, ‘আমি তো চিকিৎ সক নই। চিকিৎ সা ভুল হয়েছে কি শুদ্ধ হয়েছে, তা আমি বলব কীভাবে? এর সঠিক উত্তর তো চিকিৎ সকই দিতে পারবেন। কোনো ভুল হয়ে থাকলে এর দায়ও তাঁর।’