ক্লিনিকের চার দালালের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালির অভিযোগে দুটি ক্লিনিকের চারজনকে দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চারজনের প্রত্যেককে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুননাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে বাবু (৩২) ও শাহানা বেগম (৩৫) উপজেলা সদরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের হয়ে এবং শারমিন বেগম (৩৬) ও জোছনা বেগম (৩৯) হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের হয়ে কাজ করেন। তাঁদের সবার বাড়ি মধুখালী উপজেলা সদরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও লুৎফুননাহার জানান, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই চার দালালকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল রাতেই তাঁদের জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।