ক্লিপ খুলে ফেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার পিকেটাররা কুড়িগ্রামের উলিপুর উপজেলার বটেরতল চুনিয়ারপাড় এলাকায় রেললাইনের ক্লিপ খুলে ফেলে। এ কারণে সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রমনাগামী ২২১ ডাউন ট্রেনটি চার ঘণ্টা আটকা পড়ে। রেলের কর্মচারীরা ক্লিপটি পুনস্থাপন করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, দুর্বৃত্তরা রেললাইনের ক্লিপ খুলে ফেলায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।  উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি