ক্লেমেন্স আবারও আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) বোর্ড অব ট্রাস্টিজ সম্প্রতি বর্তমান নির্বাহী পরিচালক জন ডি ক্লেমেন্সকে দ্বিতীয় মেয়াদে আরও তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে। আগামী এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে।
গত শতকের আশির দশকের শুরুতে ক্লেমেন্স তাঁর কর্মজীবন শুরু করেন আইসিডিডিআরবিতে। এরপর তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। ২০১৩ সালে আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক পদে যোগ দেন। বিজ্ঞপ্তি।