ক্লোজড সার্কিট ক্যামেরায় আপত্তি সিমির পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমা বানু সিমিদের খিল-গাঁওয়ের বাসায় ক্লোজড সার্কিট ক্যামেরা বসাতে গিয়েও ফিরে এসেছে পুলিশ। গতকাল সোমবার রাত পর্যন্ত বাড়িটির সামনে পুলিশি পাহারা ছিল। সিমির মা জরিনা বেগম প্রথম আলোকে বলেন, গতকাল সকালে পুলিশের একটি দল তাঁদের বাসায় একটি ক্লোজড সার্কিট ক্যামেরা বসাতে এসেছিল। এ কাজের জন্য তারা একটি কক্ষ ছেড়ে দিতে বলে। কিন্তু বাড়িটিতে ছেড়ে দেওয়ার মতো কোনো কক্ষ নেই। এই বাড়িটির একটি অংশ ভাড়া দিয়ে তাঁদের জীবিকা নির্বাহ করতে হয়। কোনো ভাড়াটেই তাঁদের সঙ্গে পুলিশ রাখতে রাজি নন।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ প্রথম আলোকে বলেন, সিমির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বরাবরই বাড়িটি বিশেষ নজরদারিতে ছিল। এখন আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু তাঁদের পরিবার থেকে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানোর অনুমতি মেলেনি। গত রোববার প্রথম আলোয় ‘কী আগুনে পুড়ছে সিমির পরিবার’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ পায়। সিমির বাবা মো. আলী এমদাদ বলেন, সিমি আত্মহনন মামলার জামিনে মুক্ত আসামিরা নানাভাবে তাঁদের পুড়িয়ে মারার চেষ্টা করছে।