প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এ বছর বন্যায় পানির তোড়ে আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩টি পাকা সড়কের ৭৩ কিলোমিটার ও পাঁচটি বাঁধের ১৯ কিলোমিটার ভেঙে গেছে। এতে নয় কোটি টাকার ক্ষতি হয়েছে। সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় এলাকাবাসীকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা প্রকৌশলী আমজাদ হোসেন জানান, ক্ষয়ক্ষতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কারকাজ শুরু করা হবে।