ক্ষতিকর রাসায়নিকের বিরুদ্ধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরমালিন, কার্বাইডসহ মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য অবাধে বিভিন্ন খাদ্যে মিশিয়ে অসাধু ব্যবসায়ীরা বাজার সয়লাব করেছেন। এ থেকে মুক্তি পেতে গাজীপুরের টঙ্গী সচেতন নাগরিক পরিষদ গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছে। এতে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান উদ্দিন সরকার, সিটি কাউন্সিলর আবুল হোসেন প্রমুখ। বক্তারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।