ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কানাডীয় হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন বলেছেন, সাতক্ষীরায় নির্যাতিত মানুষের চোখের জল দেখে তিনি মর্মাহত। স্বাধীন বাংলাদেশে সব ধর্মাবলম্বী মানুষ সহাবস্থান করবে এমনই আশা করা উচিত।
গতকাল বুধবার দুপুরে সাতক্ষীরার দেবহাটার জগন্নাথপুর ও সদর উপজেলার আগরদাড়ি গ্রামে সহিংসতায় ক্ষতিগ্রস্ত কয়েকটি হিন্দু পরিবারের ওপর নির্যাতনের চিত্র দেখে কানাডার হাইকমিনার সাংবাদিকদের এসব কথা বলেন।
হাইকমিশনার বলেন, ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের সহায়সম্পদ হারিয়েছেন। তাঁদের নারী ও শিশুরা ভীতসন্ত্রস্ত রয়েছেন। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশে মৌলিক অধিকার নিয়ে বসবাস করার অধিকার দেশের সব মানুষের রয়েছে। তিনি আরও বলেন, তাঁর সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এই নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে।