ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তাসহ অভিন্ন ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা সেচ প্রকল্পের আওতাভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে গতকাল রোববার বিকেলে নীলফামারীতে রংপুর বিভাগীয় ক্ষেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে বিকেলে নীলফামারী পৌর শিশুপার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির জেলা সভাপতি শ্রীদাম দাস৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আলতাফ হোসাইন, বাসদের েকন্দ্রীয় সদস্য জাহিদুল হক ও নীলফামারী জেলা কমিটির আহ্বায়ক ইউনুস আলী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ফ্রন্টের আহ্বায়ক আবদুল কুদ্দুস, গাইবন্ধা জেলা বাসদের সমন্বয়ক গোলাম রাব্বানী, পঞ্চগড় জেলা সিপিবির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, দিনাজপুর সিপিবি নেতা বদিউজ্জামান, সিপিবি নীলফামারী জেলা সাধারণ সম্পাদক আতিয়ার রহমান প্রমুখ৷