প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়ায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বাংলা বিষয়ের ৮৭টি উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ১৬ মার্চ ফের পরীক্ষা দিতে হবে। ওই দিন যথাসময়ে চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চকরিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব মো. নুরুল ইসলাম বলেন, ‘গত বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয় ফ্যাক্সযোগে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্রের সৃজনশীল অংশের (রচনামূলক) ৮৭টি উত্তরপত্র না পাওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক ১৬ মার্চ ৮৭ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে হবে।’