ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দ্রুত মেরামতের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত কয়েক দিনের সহিংসতায় সারা দেশে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং সিটি করপোরেশনের অধীনে বিভিন্ন কার্যালয় দ্রুত মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব সবুর হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীকে এ চিঠি পাঠান।চিঠিতে দুই সপ্তাহের মধ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধি নিয়ে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করে আশু করণীয় এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়ে পৃথকভাবে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।