ক্ষতিগ্রস্ত ব্যাংক গ্রাহকেরা ক্ষতিপূরণ পাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কার্ডের তথ্য জালিয়াতির ঘটনায় যেসব ব্যাংক গ্রাহকের টাকা তুলে নেওয়ায় হয়েছে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সেসব গ্রাহকের টাকা ফেরত দেবে সংশ্লিষ্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের দায় চিহ্নিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বেসরকারি ইস্টার্ন ব্যাংকও আজ আলাদা এক বিজ্ঞপ্তিতে বলেছে, জালিয়াতির ঘটনায় তাদের যেসব গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন, যথাযথ যাচাই-বাছাই শেষে তাদের অর্থ ফেরত দেওয়া হবে।

গত শুক্রবার রাজধানীতে একাধিক ব্যাংকের এটিএম বুথ থেকে ইস্টার্ন ব্যাংকের কার্ডধারী বেশ কিছু গ্রাহকের টাকা তুলে নেওয়া হয়। গ্রাহকের অভিযোগের ভিত্তিতে পরে বিষয়টি নিশ্চিত হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ ঘটনায় তদন্ত শুরু করা হয়। তাতে প্রাথমিকভাবে যে তথ্য মিলেছে তাতে দেখা যায়, বেসরকারি তিনটি ব্যাংকের ৬টি বুথে স্কিমিং ডিভাইস বসিয়ে গ্রাহকের কার্ডের গোপনীয় তথ্য চুরি ও পরবর্তীতে ক্লোন কার্ড তৈরি করে এ জালিয়াতির ঘটনা ঘটানো হয়।
বেসরকারি ইউসিবিএল ব্যাংকের একটি এটিএমেও স্কিমিং ডিভাইস বসানোর তথ্য প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ইউসিবিএল ব্যাংকের পক্ষ থেকে শুক্রবার বনানী থানায় একটি মামলা করা হয়েছে।