ক্ষতিগ্রস্ত ৬১ পরিবারের পাশে এয়ারটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত ৬১টি পরিবারের পাশে দাঁড়িয়েছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ। এয়ারটেলের নিজস্ব তহবিল এবং  কর্মীদের বেতন থেকে সংগৃহীত অর্থে তাঁদের এয়ারটেলের টকটাইম রিচার্জ করার জন্য মুঠোফোন, সিম, টেবিল দেওয়া হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এয়ারটেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা-অনুষঙ্গ তুলে দেয়। অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাজনিশ কওল বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এটা আমাদের অনুদান নয়, উপহার।’ প্রধান মানবসম্পদ কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে কিছু উপার্জন করে সচ্ছলভাবে চলতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এয়ারটেলের প্রধান বিক্রয় কর্মকর্তা গোলাম তওহীদ।