ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার নিয়ম থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই অভিযোগ করেন। ‘চট্টগ্রাম বন্দর কর্তৃক ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত এবং স্থানীয় অধিবাসীদের অধিকার আদায় পরিষদ’-এর ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন পরিষদের সভাপতি নুর মোহাম্মদ খান। সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি জানানো হয়। এসব দাবির মধ্যে রয়েছে, যোগ্য ও সৎ কর্মকর্তাকে পরীক্ষা কমিটির সভাপতি নিয়োগ দেওয়া, পোষ্য কোটার নামে এক পরিবারের দুজনের বেশি সদস্যকে নিয়োগ না দেওয়া। আগামী এক মাসের মধ্যে এসব দাবি মানা না হলে বন্দর ভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।