প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ও ফুলছড়ি সদর ইউনিয়নের ৪০০টি পরিবারকে পরিবারপ্রতি ২৩ হাজার টাকা করে তিন দফায় মোট ৯২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি উন্নয়ন সংগঠন কারিতাস বাংলাদেশ। গতকাল বুধবার তৃতীয় দফায় ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান পুরাতন ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন। কারিতাস দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা স্বপন রোজারিওর সভাপতিত্বে এতে বক্তব্য দেন ফজলুপুর ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান সবুর সরকার প্রমুখ।