ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে খাগড়াছড়িতে নাগরিকদের উদ্যোগে ত্রাণ কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ার বেসরকারি সংস্থা আলোর কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়।

 সাবেক যুগ্ম সচিব উখ্যাচিংকে আহ্বায়ক, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোঅং মারমাকে যুগ্ম আহ্বায়ক করে এই ত্রাণ কমিটি গঠন করা হয়।

ত্রাণ কমিটির সদস্য বিনোদন ত্রিপুরা বলেন, জেলার সর্বস্তরের লোকজনের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করে লংগদু ক্ষতিগ্রস্তদের কাছে পাঠানো হবে। ইতিমধ্যে ত্রাণ সংগ্রহ শুরু হয়ে গেছে। বিতরণের মতো ত্রাণ সংগৃহীত হলেই লংগদুর ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।