ক্ষতিগ্রস্তদের পাশে টিএমএসএস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। গত ২৪ এপ্রিল দুর্ঘটনার পরদিন থেকে সংস্থাটির একটি চিকিৎসক দল দুর্গত ব্যক্তিদের চিকিৎসাসেবা দিয়ে আসছে।
সংস্থাটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনায় যেসব শিশুর বাবা-মা দুজনই নিহত হয়েছেন অথবা এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন, সেসব শিশুকে সংস্থাটির পরিচালিত এতিমখানায় রাখার ব্যবস্থা করা হবে। টিএমএসএসের এতিমখানাটি বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা গ্রামে অবস্থিত। যেসব শিশু এতিম হয়েছে, উপযুক্ত প্রমাণসহ তাদের আত্মীয়স্বজনকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: টিএমএসএস (প্রধান কার্যালয়), ৬৩১/৫ পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬। ফোন: ০২-৮০৫৭৫৮৯, ০১৭১৩-৩৭৭৩২৭। বিজ্ঞপ্তি।