ক্ষতিগ্রস্তদের মধ্যে নূরের পক্ষে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নে জামায়াত-শিবিরের সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও শীতার্ত ২২৫টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংসদ আসাদুজ্জামান নূরের পক্ষে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল কুমার ভৌমিক ওই কম্বল বিতরণ করেন।
ইউনিয়নের শিষাতলী বাজারসংলগ্ন মাঠে এই কম্বল বিতরণের সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এ টি এম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।
সজল কুমার ভৌমিক জানান, নীলফামারীর ১৪টি ইউনিয়নে আরও ৭৭৫টি কম্বল বিতরণ করা হবে।