ক্ষতিগ্রস্তদের মধ্যে ১৫ কোটি টাকার চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির জন্য ভূমি অধিগ্রহণ ও স্থায়ী ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে আরও ১৪ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৫৯৪ টাকার চেক বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে কয়লাখনির ট্রেনিং সেন্টারে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ২৬২টি চেকে এই অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) জামাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন।