প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নের চিড়াকুটা গ্রামে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত ৫০টি আদিবাসী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা সিসিডিবি। গত সোমবার বেলা ১১টায় চিড়াকুটা গ্রামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকোনুজ্জামান মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আদিবাসী প্রতিটি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেন। এ সময় সেখানে সিসিডিবির দাউদপুর এলাকার ব্যবস্থাপক ইভান পরাগ সরকার, কর্মসূিচ কর্মকর্তা পাত্রাস মুর্মু, নিকোলাস বাড়ৈ, হিসাবরক্ষক হেমন্ত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।