প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে বন্যায় বাড়িঘর হারানো ৪৫টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন সরকারি আজিজুল হক কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সারিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিটি পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়। উদ্যোক্তা দলের অন্যতম সদস্য আরিফ রেহমান জানান, প্রাক্তন শিক্ষার্থীরা বন্যার্তদের সাহায্যে একটি তহবিল গঠন করেন। সেই তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক মানুষকে সহায়তা দেওয়া হয়।