ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মাগুরছড়া দিবসে কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাস, বনাঞ্চল ও পরিবেশের ক্ষতিপূরণ আদায়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নাগরিক কমিটি মৌলভীবাজার। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরছড়া দিবস উপলক্ষে স্থানীয় চৌমোহনা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে এক সমাবেশে বক্তব্য দেন নাগরিক কমিটি মৌলভীবাজারের সভাপতি গজনফর আলী চৌধুরী, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি মৌলভীবাজারের আহ্বায়ক এ এম ইয়াহিয়া মুজাহিদ, নাগরিক কমিটির মোয়াজ্জেম হোসেন মাতুক, বকসী ইকবাল আহমেদ, জেলা জাসদের সভাপতি আবদুল হক, সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, আনহার আহমদ সমশাদ প্রমুখ।