ক্ষতিপূরণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগে ক্ষতিপূরণ, বেতন প্রদানসহ বিভিন্ন দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছেন সাভারের ধসে পড়া রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকেরা। গতকাল শুক্রবার সকালে ধসে পড়া ভবনের সামনে এসব কর্মসূচির আয়োজন করে রানা প্লাজা শ্রমিক ইউনিয়ন। গতকাল সকাল ১০টার দিকে ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাঁদের স্বজনেরা৷ মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এদিকে কর্মসূচি চলাকালে সমাবেশ স্থলের পেছনে একটি ককটেল বিস্ফোরিত হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজস্ব প্রতিবেদক, সাভার