ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলি-বাণিজ্য বন্ধ, অবৈধভাবে বদলি করা কর্মচারীদের স্বপদে পুনর্বহাল এবং অপসোনিনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গতকাল শনিবার নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ওই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি মোসলেম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে আজাদ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গণফোরাম বরিশালের সভাপতি হিরণ কুমার দাস প্রমুখ। বরিশাল অফিস|