ক্ষতিপূরণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের দাবিতে রাজবাড়ীতে গতকাল শুক্রবার সকালে মানববন্ধন করা হয়েছে। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস), স্বেচ্ছাসেবী বহুমুখী উন্নয়ন মহিলা সমিতি (এসবিইউএমএস), ওয়ার্ল্ড মার্চ উইমেনসহ আরও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কেকেএসের নির্বাহী পরিচালক ফকীর আবদুল জব্বার, শিক্ষক আবু মুসা বিশ্বাস, শামীমা আক্তার, আবুল কাশেম প্রমুখ।