ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ায় অবস্থিত তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডের তৃতীয় বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুর ইউনিট। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ফরিদপুরের স্বাধীনতা চত্বরে জজ কোর্টের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ব্লাস্ট ফরিদপুরের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী জানান, তাজরীন ফ্যাশনের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসহ পুনর্বাসন এবং দোষী ব্যক্তিদের বিচার ত্বরান্বিত করার জন্য এ কর্মসূচি পালন করা হয়।