ক্ষতিপূরণ দাবি অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অবস্থিত অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ ও জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল শনিবার সংবাদ সম্মেলন তারা এ দাবি জানিয়েছে।গতকাল নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, ২৩ ফেব্রুয়ারি রুয়েটের শিক্ষার্থী মুন্না, শামিম ও পাভেলের নেতৃত্বে শিক্ষার্থীরা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এতে এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫২ লাখ টাকার ক্ষতি হয়। অধ্যক্ষের কার্যলয়ে রাখা ছাত্রছাত্রীদের ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, শিক্ষক-কর্মচারীদের সার্ভিস ফাইল, প্রতিষ্ঠানের হিসাব বইসহ মূল্যবান অনেক কাগজপত্র আগুনে পুড়ে গেছে। এ ছাড়া শ্রেণীকক্ষের চেয়ার-টেবিল, ফ্যান ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করায় পাঠদান বন্ধ রাখা হয়েছে।